,

হিন্দু বা কোনো ভারতীয়কে বিয়ে করিনি : মিথিলা

news-image

বিনোদন প্রতিবেদক : সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছর ডিসেম্বরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বিয়ের পরই তারা উড়াল দেন সুইজারল্যান্ডে। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশ করেন একগুচ্ছ ছবি। এ নিয়ে চলে নানা আলোচনা-সমালোচনাও।

গত রোববার মিথিলার এক টুইট বার্তা আবারও আলোচনার জন্ম দিয়েছে। তিনি লিখেছেন- ‘আমি কোনো হিন্দু, ভারতীয় কিংবা কোনো পরিচালককে বিয়ে করিনি। আমি তাকেই বিয়ে করেছি; যিনি বুদ্ধিমান ও কোমল হৃদয়ের। তাই আমি তার সমস্ত পরিচয় নিয়ে গর্বিত। কেউ আমার স্বামীকে অবজ্ঞা অথবা অবহেলা করার চেষ্টা করলে তাকে কড়া থাপ্পড় দেওয়া হবে।’

মিথিলার এমন টুইটে ভক্তরা অনেকেই জানতে চেয়েছেন, কেন কিংবা কাকে উদ্দেশ্য করে তিনি এই কথাগুলো বলেছেন? অনেকেই আবার তার কথায় নেতিবাচক মন্তব্যও করেছেন। এ নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনা।

উল্লেখ্য, কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার প্রেম-বিয়ের গুঞ্জন চলছিল অনেকদিন থেকেই। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে। সেখানে থেকেই তাদের বন্ধুত্ব, তারপর প্রেম। অবশেষে গত বছর ৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় লেক গার্ডেনসে দুই পরিবারের উপস্থিতিতে সৃজিত-মিথিলার বিয়ে হয়। বিয়ের পর ইন্সটাগ্রামে ‘মি. অ্যান্ড মিসেস. রশিদ মুখার্জি’ লিখে নতুন পরিচয় সবার সামনে তুলে ধরেন বাংলাদেশের এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর