সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিএনএন প্রকাশ করল মার্কিন বিমানঘাঁটির ধ্বংস্তূপের ভিডিও

news-image

অনলাইন ডেস্ক : ইরানের ক্ষমতাধর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকে মার্কিন ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার প্রথম ভিডিও প্রকাশ করেছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন।

গত বুধবার ভোরে ইরাকের দুটি মার্কিন বিমানঘাঁটি আল-আসাদ ও ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ৮০ মার্কিন সেনা নিহত ও ২০০ জন আহত হয় বলে দাবি করে ইরান।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের ওই ক্ষেপণাস্ত্র হামলায় তার দেশের একজন সেনাও নিহত হয়নি। তবে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেন তিনি।

এরপর ক্ষেপণাস্ত্র হামলায় আল আসাদ বিমাঘাঁটির ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও প্রকাশ করে সিএনএন।

ওই ভিডিওতে দেখা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সেনাদের ড্রয়িং রুম ও বাসস্থান ধ্বংস হয়ে গেছে। হামলার পর ভবনগুলোতে আগুন ধরে পুড়ে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রায় দুই ঘণ্টা ধরে ঘাঁটির মার্কিন সেনাদের অংশে হামলা চালায়। এতে ওই ঘাঁটির প্রায় এক-চতুর্থাংশ এলাকা ধ্বংস হয়েছে।

ঘাঁটির মার্কিন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল স্টাসি কলেমস্যান দাবি করেন, হামলার বিষয়ে আগাম সতর্কবার্তা পেয়ে তারা বাংকারে লুকিয়েছিলেন।

তবে হামলায় কেউ হতাহত হয়েছেন কি না তা ওই প্রতিবেদনে উল্লেখ করেনি সিএনএন।

https://youtu.be/UKkHprH5oRY?t=77

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে