,

ইরাকে মার্কিন সেনাদের উপড়ে রকেট হামলা, আহত ৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে তৈরি হওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্তিমিত হওয়ার মধ্যে ইরাকে মার্কিন সেনা অবস্থানের উপর রকেট হামলা হয়েছে। বাগদাদের কাছে বালাদ বিমান ঘাঁটিতে রোববারের ওই হামলায় অন্তত চারজন আহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৮০ কিলোমিটার দক্ষিণের এই বিমান ঘাঁটিতে ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আটটি কাতিউসা রকেট ছোড়া হয়েছিল ঘাঁটি লক্ষ্য করে, চারটির আঘাত হেনেছে। এতে দুই কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।

সেনা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আহতরা সবাই ইরাকি সৈন্য। যুক্তরাষ্ট্রের সৈন্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি ইরাকি সেনাবাহিনীর বিবৃতিতে।

এই হামলা কারা চালিয়েছে, সে বিষয়েও বিবৃতিতে কিছু বলা হয়নি। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেমানিকে বাগদাদে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে হত্যা করার পর থেকে উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যে।

ওই হামলার জবাবে গত বুধবার ইরান ইরাকে মার্কিন সেনা অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে তাতে যুক্তরাষ্ট্রের বাহিনীর কেউ হতাহত হয়নি।

এরই মধ্যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনীয় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৭৬ জন যাত্রী নিহত হলে ঘটনা অন্য দিকে মোড় নেয়। তেহরানে এখন নিজেদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে ইরানিরা।

অন্যদিকে সোলেমানি হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় মার্কিন সেনাদের ইরাক ছাড়ার চাপ বেড়েছে। বিদেশি সৈন্যদের বের করে দিতে ইরাকে পার্লামেন্টে পাস হয়েছে একটি প্রস্তাব।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা