,

৬ মাস ‘কথা হয় না’ কেটের সঙ্গে মেগানের

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটিশ রাজপরিবারের ছোটবউ মেগান মার্কেল তার স্বামী প্রিন্স হ্যারিকে নিয়ে প্রাসাদ ছাড়ার পর বেরিয়ে আসছে নানা দ্বন্দ্বের খবর। ব্রিটেনের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বড়বউ কেট মিডলটনের সঙ্গে মেগানের কথা হয় না ছয় মাস!

ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারির স্ত্রী মেগান ফিরে গেছেন কানাডায়। সেখানে ছেলে শিশুর সঙ্গে সময় কাটাবেন তিনি।

হ্যারি এবং মেগান সেই বড়দিন থেকে কানাডায় ছিলেন। এর ভেতর ব্রিটেনে ফিরে জানান, অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য তারা রাজপ্রাসাদে থাকতে চান না।

এক সময় অভিনয় পেশায় থাকা মেগানকে বিয়ের পর পরিবারের সঙ্গে হ্যারির সম্পর্ক অবনতি হয়। রানিসহ ভাই প্রিন্স উইলিয়াম এবং কেটের সঙ্গে কিছুতেই পড়ছিল না দুজনের।

এমন আলোচনার ভেতর গত গ্রীষ্মে উইন্ডশোরের ফ্রগমোর কটেজে চলে যান তারা।

রানি এই সমস্যা সমাধানের উপায় খুঁজছেন। তিনি একটি মিটিং ডেকেছেন। ৩৮ বছর বয়সী মেগান কানাডা থেকে ভিডিও কলে আলোচনায় অংশ নিতে পারেন।

দ্য সানডে পিপল জানিয়েছে, রাজপরিবারের হোয়াটসঅ্যাপ মেসেজ গ্রুপ থেকে মাস ছয়েক আগে লিভ নেন মেগান। তখন থেকেই কেটের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ!

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর