সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছরে সালমার নতুন গান

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন বছরের শুরুতেই কণ্ঠশিল্পী সালমা প্রকাশ করলেন নতুন একক গান। শিরোনাম ‘পাঁজর’। মেলোডি সুরের এই রোমান্টিক গানের কথা লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিলা।

জিয়াউদ্দিন আলমের সুরে গানের সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। সম্প্রতি গানের একটি গল্পনির্ভর ভিডিও নির্মাণ করা হয়েছে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম রোমান। এতে মডেল হিসেবে অংশ নিয়েছেন নিরব ইসলাম ও এসকে তৃষ্ণা।

এমআর বেস্ট মিডিয়ার ইউটিউব চ্যানেলে সালমার ‘পাঁজর’ গানের ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

গানটি নিয়ে সালমা বলেন, ‘ফোক ঘরণার পাশাপাশি এ বছর শ্রোতাদের জন্য নানা ধরনের গান করার পরিকল্পনা আছে। বেশ কিছু গানের কাজও শুরু করেছি। সে আয়োজনের একটি গান ‘পাঁজর’। এর কথা, সুর, সংগীতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গায়কীতেও নিজেকে ভাঙার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি, সেটা শ্রোতা ভালো বলতে পারবেন। গানের পাশাপাশি ভিডিওতে একটি দারুণ গল্প আছে। সবমিলিয়ে এ আয়োজন দর্শক-শ্রোতার ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক হয়ে উঠবে।’

একক গান প্রকাশের পাশাপাশি সালমা এখন ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন