সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন রুহানির

news-image

নিউজ ডেস্ক : ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, অনিচ্ছাকৃতভাবে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটিকে ভূপাতিত করেছে তারা। যাতে ১৭৬ আরোহী নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।

ইউক্রেনের বিমান ভূপাতিত করার দায় স্বীকার করার পর থেকেই আন্তর্জাতিকভাবে চাপে রয়েছে ইরান।

তাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকিকে টেলিফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তে দু-দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে।

রুহানি আরো বলেন, মানবীয় ত্রুটির কারণে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা হবে। ইউক্রেন থেকে বিশেষজ্ঞ দল এসে পৌঁছালে দু’দেশের বিশেষজ্ঞরা যৌথ তদন্ত চালাবেন এবং বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্তও চালানো হবে।

এ বেদনাদায়ক ঘটনার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ এ ঘটনায় নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলবে।

টেলিফোলাপে ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিমান বিধ্বস্ত হওয়ার দায় স্বীকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্টের বলেন, এ স্পর্শকাতর সময়ে ইরানের পক্ষ থেকে যে সহযোগিতা করা হচ্ছে তা প্রশংসনীয়। তিনি এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। সেইসঙ্গে তার দেশের নিহত নাগরিকদের লাশ শিগগির ইউক্রেনে ফেরত পাঠানোর অনুরোধ জানান।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে