,

‘বাংলাদেশের তিন মন্ত্রীর সফর বাতিল, মুখ পুড়ল মোদির’

news-image

নিউজ ডেস্ক : বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতজুড়ে বিক্ষোভের জেরে এ পর্যন্ত বাংলাদেশের তিনজন মন্ত্রী ভারত সফর বাতিল করেছেন। বিষয়টিকে মোদি সরকারের ব্যর্থতা হিসেবেই দেখছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য রাইসিনা সংলাপে অংশ না নেয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

গত মাসে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও নিজেদের সফর বাতিল করেন। এর এক সপ্তাহ পরেই দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশনের আলোচনাও বাতিল হয়ে যায়।

এ প্রসঙ্গটি সামনে এনে ভারতের গণমাধ্যম এনডিটিভি বলছে, সংশোধিত নাগরিকত্ব আইনকে ঘিরে সৃষ্ট উত্তেজক পরিস্থিতির মধ্যেই ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম আজকালের শিরোনামে বলা হয়, ‘ফের মুখ পুড়ল মোদি সরকারের, একমাসে তিনবার ভারত সফর বাতিল বাংলাদেশের মন্ত্রীর’।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন নাগরিকত্ব আইন নিয়ে সফর বাতিলের পাশাপাশি ভারতকে সতর্ক করেছিলেন। ঠিক তার কিছুদিন পরেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মেঘালয় সফর বাতিল করেন।

বাংলাদেশের মন্ত্রীদের পরপর ভারত সফর বাতিল প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।’

এনডিটিভি আরও উল্লেখ করেছে, সম্প্রতি অমিত শাহ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের প্রতি অবহেলার অভিযোগ এনেছেন। এসব কারণেই বাংলাদেশের মন্ত্রীরা ভারত সফর বাতিল করেছেন বলে অনুমান।

তবে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গীর হওয়ার কারণেই ভারত সফর বাতিল করেছেন প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা