সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাকে বিবস্ত্র হতে বলেছিলেন’

news-image

বিনোদন ডেস্ক : ৬৫ বছর বয়সী এক চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বলিউডের পরিচিত মুখ মডেল-অভিনেত্রী মল্লার রাঠৌর।

সম্প্রতি এক সংবাদ সংস্থাকে মল্লার জানান, ২০০৮ সালের ঘটনা। তখন তিনি টিনএজার। সবে ক্যারিয়ার শুরু করেছেন। মুম্বাইয়ে ছোটখাট ব্রেকও মিলছে তাঁর। এমনই সময় ডাক পান বলিউডের মোটামুটি পরিচিত এক প্রযোজকের কাছ থেকে। চোখে একরাশ স্বপ্ন মল্লারের। কিন্তু দেখা করতে গিয়েই তাঁকে পড়তে হয় এক অবাঞ্ছিত পরিস্থিতিতে।

মল্লার জানান, রোল দেওয়ার ওছিলায় ওই প্রযোজক মল্লারের শ্লীলতাহানির চেষ্টা করতে থাকেন। শুধু তাই নয় সুযোগ পেতে গেলে মল্লারকে নাকি বিবস্ত্র হতে হবে, সেই শর্তও দিয়েছিলেন সেই ব্যক্তি। মল্লারের কথায়, “উনি বলেন আমার জন্য একটি চরিত্র উনি ভেবেছেন। একই সঙ্গে এ-ও বলেন চরিত্রটি করতে গেলে আমায় টপ খুলে ফেলতে হবে।” যদিও সেই প্রযোজকের নাম উল্লেখ করেননি মল্লার।

ঘটনার আকস্মিকতায় খুবই ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। কী করবেন কিছুই বুঝতে পারেননি প্রথমে, জানিয়েছেন অভিনেত্রী নিজেই। এখন অবশ্য বলিউডে বেশ ভালই পরিচিত লাভ করেছেন মল্লার। বেশ কিছু ওয়েবসিরিজ ছাড়াও বিজ্ঞাপন জগতের তিনি বেশ পরিচিত মুখ। বিভিন্ন ধরনের নামজাদা প্রসাধনী ব্র্যান্ডের ‘ফেস’ হিসেবে প্রায়শই দেখা যায় তাঁকে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী