,

রুশ যুদ্ধজাহাজ যুদ্ধংদেহীভাবে তেড়ে এসেছে : অভিযোগ যুক্তরাষ্ট্রের (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আরব সাগর দিয়ে চলাচলের সময় মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারকে আগ্রাসীভাবে তেড়ে এসেছিল একটি রুশ যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার যখন এই ঘটনা ঘটে তখন যুক্তরাষ্ট্রের নৌযান থেকে দেয়া হুশিয়ারিও গ্রাহ্য করেনি তারা।

এতে প্রায় সংঘর্ষ লাগার ঝুঁকি তৈরি হয়েছিল বলে শুক্রবার মার্কিন নৌবাহিনী জানিয়েছে।

এ ঘটনার একটি ভিডিও হাতে পেয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এতে দেখা গেছে, রুশ যুদ্ধজাহাজটি দ্রুত গতিতে যুদ্ধংদেহীভাবে যুক্তরাষ্ট্রের ইউএসএস ফ্যারাগাটের দিকে এগিয়ে আসে। এতে রণতরীটি প্রায় ১৮০ ফুটের মধ্যে চলে এসেছিল। এরপর সেটির চলার গতি পরিবর্তন করে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর জানায়, ওই পরিস্থিতিতে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ফ্যারাগট পাঁচবার বিপদসঙ্কেত জানিয়ে রাশিয়ার যুদ্ধজাহাজটিকে গতিপথ পরিবর্তন করার অনুরোধ জানায়।

তারা জানায়, প্রথমে রাশিয়ার জাহাজটি গতিপথ পরিবর্তন করতে অস্বীকার করে। কিন্তু শেষ পর্যন্ত গতিপথ পরিবর্তন করায় দুটি জাহাজ পরস্পরের কাছ থেকে দূরে সরে যায় এবং সংঘর্ষের ঝুঁকি থেকে রক্ষা পায়।

মার্কিন পঞ্চম নৌবহরের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মার্কিন নৌবাহিনীর জাহাজটিই রাশিয়ার জাহাজটির পথ আড়াআড়িভাবে অতিক্রম করে সামনে চলে আসে বলে তাদের দেয়া এক বিবৃতিতে পাল্টা অভিযোগ করা হয়েছে।

রাশিয়ার অভিযোগ, মার্কিন ডেস্ট্রয়ারের এ ধরনের পদক্ষেপ অপেশাদারী। এটি আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নীতির ইচ্ছাকৃত লঙ্ঘন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা