সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহির ‘মন দেবো মন নেবো’ ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে

news-image

বিনোদন প্রতিবেদক : অনেকদিন ধরেই পর্দায় দেখা যাচ্ছে না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। গেল গেল বছরের মাঝামাঝি সময়ে ‘অবতার’ সিনেমা নিয়ে পর্দায় হাজির হয়েছিলেন এই নায়িকা। এরপর আর দেখা যায়নি তাকে। তবে নতুন বছরে মুক্তি পেতে যাচ্ছে তার ‘মন দেবো মন নেবো’ সিনেমাটি।

আসছে ফেব্রুয়ারিতে ভালবাসা দিবস উপলক্ষ্যে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেন ছবিটির নির্মাতা রবিন খান। নির্মাতা জানান, আগামী সোমবার ছবিটি সেন্সর বোর্ডে জমা দেব। ছাড়পত্র পাওয়ার পর থেকেই ছবিটির প্রচারে নামবো। ভালোবাসা দিবসে অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ছবিটি মুক্তি দিতে চাই।

তিনি আরও বলেন, গেল বছরের শুরুর দিকে ছবিটির শুটিং শেষ হয় এবং মার্চ ও এপ্রিল নাগাদ ডাবিংসহ ছবিটির সব কাজ শেষ করি। গত বছরটা সিনেমার জন্য উপযুক্ত সময় মনে হয় নি বলে মুক্তি দেই নি। তবে এই বছরটা বেশ সম্ভাবনাময় মনে হচ্ছে, তাই এখনই ছবিটা মুক্তি দিতে চাই।

রোমান্টিক গল্পে প্রেমের এই সিনেমাতে মাহিয়া মাহির সঙ্গে জুটি বেঁধেছেন ‘তুখোড়’ খ্যাত শিবলী নোমান। ঢাকা, বান্দরবানসহ দেশের নানা অঞ্চলের মনোরম সব লোকেশনে এই ছবির শুটিং হয়েছে। ছবিতে রয়েছে বেশ কিছু রোমান্টিক ও নান্দনিক গান।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ সিনেমাতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কবরী, সুব্রত, মারুফ, চৈতী, গাজী রাকায়েত, বড়দা মিঠু, আমীর সিরাজী, সমাপ্তিসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে