সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকার পাশে সোনাক্ষি

news-image

বিনোদন ডেস্ক : কবীর খান, শাবানা আজমি, কার্তিক আরিয়ানের পর এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) চলমান আন্দোলনে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। জেএনইউকাণ্ডে আহত ছাত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে দীপিকা যখন বির্তকের মুখে, তখনই তার হয়ে কথা বললেন শত্রুঘ্ন কন্যা।

জেএনইউ-কাণ্ডে কড়া শীতের রাতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে দীপিকাকে নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন সোনাক্ষি এই টুইট করেন। তিনি লেখেন, ‘আপনি যে রাজনৈতিক দলকেই সমর্থন করুন না কেন, আপনি কি অহিংসতার সমর্থক হন, তাহলে কতদিন নিজেদের বেড়াজালে আটকে রাখবেন? দীপিকা ও সেই সমস্ত মানুষজনকে স্যালুট জানাই যারা প্রতিবাদে সামিল হয়েছেন, এটা চুপ করে থাকার সময় নয়।’

এর আগে গত সোমবার রাতে ভারতের একটি চ্যানেলে শিক্ষার্থীদের ওপর হামলা প্রসঙ্গে দীপিকা বলেন, ‘আমরা নিজেদের মত প্রকাশে মোটেও ভীত নই, এটা দেখে গর্ববোধ হচ্ছে। দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, আমরা নিজেদের ভবিষ্যৎ এবং নিজেদের দেশ সম্পর্কে ভাবনা-চিন্তা করছি, এটা দেখে খুবই ভালো লাগছে।’

গত রোববার জেএনইউ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় মুখোশধারী দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় আহত হন অনেক শিক্ষার্থী। হামলায় আহত জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের মাথায় ১৬টি সেলাই পড়ে।

এই হামলার জন্য কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস’র ছাত্র সংগঠন এবিভিপিকে দায়ী করে আসছে সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনাকে ‘পরিকল্পিত হামলা’ বলে অভিযোগ করে সোমবার ক্যাম্পাসে ফিরে লড়াই জারি রাখার ডাক দিয়েছেন ঐশী ঘোষ।

এর আগেও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে পথে নেমেছিলেন বলিউড তারকাদের একাংশ। জেএনইউ কাণ্ডের পর মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে জড়ো হয়ে স্লোগানও দেন তারকারা। তাদের মধ্যে ছিলেন অনুরাগ কাশ্যাপ, রিচা চাড্ডা, তাপসী পান্নু, বিশাল ভরদ্বাজ, অনুভব সিনহা, জোয়া আখতার, দিয়া মির্জা, রাহুল বোসরা। সেই তালিকায় নবতম সংযোজন দীপিকা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে