সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে আবারও রকেট হামলা

news-image

অনলাইন ডেস্ক : আবারও ইরাকের বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা হয়েছে। গতকাল স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

উচ্চ নিরাপত্তাসম্পন্ন এই গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাস ছাড়াও ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়, পার্লামেন্টসহ বেশ কয়েকটি প্রভাবশালী দেশের দূতাবাস রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল মাইলস বি ক্যাগিনস একটি টুইট বার্তায় বলেছেন, স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে বাগদাদের আন্তর্জাতিক অঞ্চলের কাছে গ্রিন জোনের অভ্যন্তরে রকেট হামলা হয়। তবে এতে কারও ক্ষতি হয়নি।

ইরাকে দুটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা চালানোর ২৪ ঘণ্টার মধ্যেই বাগদাদে এই রকেট হামলা হলো।

ইরাকের যৌথ সামরিক কমান্ড সিএনএনকে জানিয়েছে, দুটি কাতিউশা রকেট বাগদাদের গ্রিন জোনের অভ্যন্তরে এসে পড়েছিল। এতে করে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাগদাদে অবস্থানরত সিএনএন দল গ্রিন জোনের ভেতর থেকে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। তবে কোথা থেকে রকেটগুলো চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এর আগে মঙ্গলবার রাতে ইরাকে আইন আল-আসাদ ও এরবিলে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে ‘ব্যালিস্টিক মিসাইল’ ছোড়ে ইরান। ওই হামলায় হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে ইরান দাবি করলেও এই দাবি নাকচ করে দিয়েছে আমেরিকা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে