,

প্রাসাদ ছাড়ছেন হ্যারি-মেগান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করে ব্রিটিশ রাজপরিবার সরগরম হয়ে উঠছে। আর এর নেপথ্যে রয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। কারণ তারা নাকি রাজপরিবার ছাড়তে চাইছেন। আবার এই সিদ্ধান্ত রানিকে না জানিয়েই নেওয়া হয়েছে বলে বাকিংহাম প্যালেসে আলোচনা উঠেছে।

বিবিসির খবরে বলা হয়, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান ‘সিনিয়র রয়্যাল’ উপাধি নিতে চাচ্ছেন না। তারা স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে চান। আর সে জন্য রাজপরিবার ছাড়তে চান। এদিকে প্রিন্স হ্যারি ও মেগানের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন রানি।

এক বিবৃতিতে প্রিন্স হ্যারি এবং মেগান জানান, তারা যুক্তরাজ্য এবং উত্তর আমেরিকার মধ্যে তাদের সময় কাটাতে পরিকল্পনা করছেন।

বিবৃতিতে তারা বলেন, আমরা রয়্যাল ফ্যামিলির সিনিয়র সদস্য হিসেবে পদত্যাগ করতে চাই। আমরা আর্থিকভাবে স্বতন্ত্র হওয়ার জন্য কাজ করার পরিকল্পনা নিয়েছি। তবে মহামান্য রানিকে সমর্থন অব্যাহত রাখতে চাই।

বুধবার প্রিন্স হ্যারি ও মেগানের দেওয়া রাজপরিবারের জন্য অপ্রত্যাশিত এই বিবৃতি সর্ম্পকে তারা বলেন, আমরা পরস্পর অনেক আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছি। এটি অনেক মাসের আলোচনার প্রতিচ্ছবি।

এ ঘটনায় বিবিসি জানতে পেরেছে, ব্রিটিশ রানী বা প্রিন্স উইলিয়ামসহ রাজপরিবারের অন্য কারো পরামর্শ নেননি প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। এতে বাকিংহাম প্যালেস হতাশ।

বিবিসির রয়্যাল সংবাদদাতা জনি ডিমন্ড জানিয়েছেন, প্রাসাদ কর্মকর্তারা বলছেন, তারা প্রিন্স হ্যারি ও তার স্ত্রীর সিদ্ধান্তে হতাশ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা