,

জার্মানি ও ক্রোয়েশিয়ার সেনা প্রত্যাহার করলো ইরাক থেকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহতের ঘটনায় ইরাক থেকে সেনা প্রত্যাহার করলো ক্রোয়েশিয়া, জার্মানিও সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলজাজিরা

জানা যায়, ক্রোয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির ১৪ সেনাসদস্যকে কুয়েতে সরিয়ে নিয়েছে। একইভাবে বাগদাদে মোতায়েন জার্মান সেনার এক-চতুর্থাংশ সরিয়ে নেয়া হবে প্রথম দফায়। ইরাক থেকে তাদের কুয়েত ও জর্ডানে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। জঙ্গিগোষ্ঠী আইএস নিধনে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলো ইরাকে এসব সেনা পাঠিয়েছিলো।

সোলেইমানি হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি ওঠে। এ বিষয়ে একটি প্রস্তাবও পাস হয় ইরাকি পার্লামেন্ট। এরপরই ক্রোয়েশিয়া ও জার্মানি ইরাক থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, ইরাক সরকার ও দেশটির পার্লামেন্ট চেয়েছিলো বলেই সেখানে আমরা সেনা পাঠিয়েছিলাম। কিন্তু সেই প্রয়োজন যদি ইরাক সরকারের আর না থাকে তাহলে সেখানে আমাদের সেনা অবস্থানের আর কোনও আইনি ভিত্তি থাকে না।

আইএসবিরোধী অভিযানে ইরাকে ৪১৫ জন সেনা পাঠিয়েছিলো জার্মানি। বার্লিনে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাগদাদ থেকে প্রথম দফায় ৩০ জন সেনাকে দেশে ফিরিয়ে নেয়া হবে। পর্যায়ক্রমে বাকিদেরও প্রত্যাহার করা হবে। সম্পাদনা: ওয়ালি উল্লাহ সিরাজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা