,

শীর্ষ দুইয়ে উঠলো ঢাকা প্লাটুন

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএল চলতি আসরের ৩৮তম ম্যাচে রংপর রেঞ্জার্সের বিপক্ষে হেসেখেলেই জয় পেয়েছে ঢাকা প্লাটুন। রংপুরের বিপক্ষে ৬১ রানের দাপুটে জয়ে ১০ খেলায় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুইয়ে উঠে গেল ঢাকা।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের গতির তাণ্ডবের মুখে পড়ে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করে ঢাকা।

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার তামিম ইকবাল। ইনিংসের শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ১৯ বলে তিনটি ছক্কা আর এক চারে অপরাজিত ৩১ রান করেন পাকিস্তানের স্পিনার শাদাব খান। রংপুরের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজ ও তাসকিন।

সহজ টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫.৩ ওভারে অলআউট হয় রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন আল-আমিন। এছাড়া ২০ রান করেন ক্যামেরন ডেলপোর্ট। দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি ৮জন ব্যাটসম্যান।

ঢাকা প্লাটুনের হয়ে ১৩ রানে ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান। এছাড়া দুটি করে উইকেট নেন শাদাব খান, মাশরাফি বিন মুর্তজা ও ফাহিম আশরাফ।

এ জাতীয় আরও খবর

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ