,

হামলায় কোনো হতাহত হয়নি : যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমান ঘাঁটিতে যে হামলার ঘটনা ঘটেছে, তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আজ বুধবার ভোরে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি বিমান ঘাঁটিতে অন্তত ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলায় ৮০ জন ‘মার্কিন সন্ত্রাসী‘কে (মার্কিন সেনা) তারা হত্যা করেছে বলে দাবি করে। কয়েকঘণ্টা বাদেই ইরানের এ দাবি অস্বীকার করে যুক্তরাষ্ট্র।

যদিও ইরান বলছে, তারা কোনো যুদ্ধ চায় না। তবে যুক্তরাষ্ট্র হামলা করলে তাদের মূল ভূখণ্ডে আঘাত করা হবে।

আজ ভোরে ইরানের রাষ্ট্রায়ত্ত এক টেলিভিশন সংবাদের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ এবং কুর্দিস্তানের ইরবিলের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ ঘটনায় অন্তত ৮০ জন ‘মার্কিন সন্ত্রাসী’ নিহত হয়েছে।

তবে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, হামলার পর তাদের কাছে যাওয়া প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ইরানের প্রায় দুই ডজন ক্ষেপণাস্ত্র হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরুপণ করার কাজ চলছে।

ইরানের এ হামলার বিষয়ে ইরাকের নিরাপত্তা বাহিনীর এক যৌথ কমান্ড একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের ঘাঁটিতে আঘাত হেনেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সময় রাত পৌনে ২টায় হামলা শুরু হয়ে চলে রাত পৌনে ৩টা পর্যন্ত।

হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘সব ঠিক আছে, ইরাকে দুটি বিমান ঘাঁটিতে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এখন ক্ষয়ক্ষতি এবং হতাহতের তথ্য মূল্যায়ন করা হচ্ছে। যা হয়েছে, ভালো হয়েছে! আমাদের কাছে সবচেয়ে ক্ষমতাধর এবং সুসজ্জিত সামরিক বাহিনী রয়েছে। বিশ্বের যেকোনো স্থানে তারা রয়েছে।’

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। ইরানিরা এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এরই ধারাবাহিকতায় ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা