,

সালমানকে ছেড়ে যে কারণে অভিষেককে বিয়ে করেন ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রায় বচ্চন বলিউদের অন্যতম সুদর্শনা ও জনপ্রিয় অভিনেত্রী। অভিষেক বচ্চনের সাথে তার বিয়ে এখনও বলিউডের অন্যতম আলোচিত বিয়ে।

বিয়ের আগে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে প্রেম করতেন সাবেক এই বিশ্বসুন্দরী। কিন্তু সালমানকে ছেড়ে শেষ পর্যন্ত বিয়ে করেন অভিষেক বচ্চনকে। সালমানের সঙ্গে যখন ঐশ্বরিয়া প্রেম করতেন, তখন অভিষেকও চুটিয়ে প্রেম করতেন আরেক বলিউড তারকা কারিশমা কাপুরের সঙ্গে।

জানা যায়, সালমান খানের খারাপ ব্যবহারের কারণ এক সময় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ঐশ্বরিয়া। এরপর আরেক বলিউড তারকা বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। বিবেকের সঙ্গেও সেই সম্পর্ক বেশিদিন টিকেনি।

ওই সময় কারিশমার সঙ্গে অভিষেক সম্পর্কে জড়ালেও তা মেনে নিতে চাননি অভিষেকের মা জয়া বচ্চন। এরপরই অভিষেক-কারিশমার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এরইমধ্যে আলোচনায় চলে আসে ঐশ্বরিয়া ও অভিষেকের সম্পর্কের বিষয়টি। বিয়ের আগে প্রায়ই দেখা হতো তাদের। বলা হয়ে থাকে, মুগ্ধতা ছড়ানো ঐশ্বরিয়ার হাসি ও সাদাসিধে স্বভাব দেখে তাকে মন দেন অভিষেক।

শেষমেষ যুক্তরাষ্ট্রের টরেন্টোতে ‘গুরু’ ছবির প্রিমিয়ারে ঐশ্বরিয়াকে প্রস্তাব দেন অভিষেক। সব দেখেশুনে সম্মতি দেন ঐশ্বরিয়া। এরপর ২০০৭ সালের ২০ এপ্রিল গাঁটছড়া বাঁধেন ঐশ্বরিয়া-অভিষেক। এরই মধ্যে বিয়ের ১২ বছর পূর্ণ করেছেন দুজন। আরাধ্যা বচ্চন নামে তাঁদের আট বছর বয়সী কন্যাশিশু রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর