সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ

news-image

অনলাইন ডেস্ক : জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গতকাল মঙ্গলবার রাতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। মার্কিন বিমানঘাঁটিতে প্রথম হামলা চালানোর এক ঘণ্টা পর দ্বিতীয় হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার সেই ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

ফরাসী বার্তা সংস্থা এএফপি বলছে, ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের পর থেকে কঠোর প্রতিশোধের হুমকির মাঝে এই হামলা চালিয়েছে তেহরান।

পেন্টাগন বলছে, ইরাকে মার্কিন সামরিক ও মিত্র বাহিনীর ওপর এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য মূল্যায়ন করা হচ্ছে। তিনি ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার ছিলেন। মধ্যপ্রাচ্যে জঙ্গিবিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। প্রতিশোধমূলক এই হামলার পরে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা করলে তাদের সামরিক ঘাঁটিগুলো আরও ভয়াবহভাবে গুঁড়িয়ে দেওয়া হবে।

গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি সশস্ত্র শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটলো।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে