,

ইরানে ১৮০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

news-image

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে ১৮০ আরোহী নিয়ে উড্ডয়নের পর ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার যাত্রীবাহী ওই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বুধবার সকালে বোয়িং ৭৩৭ বিমানটি তেহরানের বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। এটি ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে যাত্রা করছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে যাত্রী-ক্রু মিলে মোট ১৮০ জন আরোহী ছিল।

বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি আজ বুধবার এক টুইটে জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ক্রুটির কারণে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিমানটি উড্ডয়নের মাত্র তিন মিনিটের মাথায় বিধ্বস্ত হয়েছে বলে দেশটির একটি টেলিভিশনের খবরে বলা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি আকাশ থেকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে গেছে। বিমানটি উড্ডয়নের পর মাটি থেকে ৭ হাজার ৯২৫ ফুট ওপরে উঠেছিল। এরপর তেহরানের ইমাম খামেনি বিমানবন্দরের কাছেই এটি বিধ্বস্ত হয়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, সেই ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা