,

কায়েসের ব্যাটে দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে চলছে দারুণ প্রতিযোগিতা। আগের ম্যাচ জিতে শীর্ষস্থানে আসা রাজশাহীকে এ ম্যাচে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাজশাহীর দেয়া দেয়া ১৬৭ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যায় চট্টগ্রাম। ইমরুল কায়েসের দুর্দান্ত ইনিংসে ভর করে আবার পয়েন্ট টেবিলে সবার উপরে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

চট্টগ্রামের হয়ে লেন্ডল সিমন্সের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন ক্রিস গেইল। ১০ বলের ছোট্ট ইনিংসে তিন ছক্কায় ২৩ রান করে দর্শক মাতিয়ে যান ইউনিভার্স বস। এরপর রিয়াদ মাত্র ১০ রানে ফিরলেও ফিফটি তুলে নেন সিমন্স। ৫১ রানে তিনি ফেরার পর চ্যাডউইক ওয়ালটনকে নিয়ে বাকি পথ নির্বিঘ্নে পাড়ি দেন ইমরুল কায়েস। ম্যাচ শেষে কায়েস অপরাজিত থাকেন ৬৭ রানে।

এর আগে প্রথমে ব্যাট করে লিটন দাসের অর্ধশতকের পর শেষ দিকে রাসেল-রেজার ঝড়ে ১৬৬ রান সংগ্রহ করেছে রাজশাহী। ম্যাচ জিতে টেবিলের শীর্ষে উঠতে চাইলে ১৬৭ করতে হবে রিয়াদের দলকে।

এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যান্য ম্যাচে সফলতার মুখ দেখলেও এ ম্যাচে খুব একটা আলো ছড়াতে পারেনি লিটন দাস-আফিফ হোসেন জুটি। ব্যক্তিগত ৯ রানে ফিরে যান আফিফ। এরপর ইরফান শুক্কুর রান আউট হন ১৮ করে।

বার দুয়েক জীবন পেয়ে অর্ধশতক পূর্ণ করেন লিটন দাস। তিনি ৫৬ করে সাজঘরে ফেরার পর শোয়েব মালিক ফেরেন ২৮ রানে। শেষদিকে আন্দ্রে রাসেলের ২০ ও ফরহাদ রেজার ২১ রানের ক্যামিওতে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান পর্যন্ত যেতে পারে রাজশাহী।

চট্টগ্রামের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন রুবেল হোসেন ও জিয়াউর রহমান। দুজনেই পেয়েছেন তিনটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ