,

গেইলকে নিয়ে ‘মাইকিং’, তারপরও নেই দর্শক

news-image

স্পোর্টস ডেস্ক : ‘ক্রিস গেইলের চার-ছয়ের মার দেখতে এখনই টিকিট সংগ্রহ শুরু করুন। আর কিছুক্ষণ পরেই শুরু হবে গেইলের মার’-এভাবেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় গেইলকে নিয়ে মাইকিং করে মাঠে দর্শক টানতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে হতাশার বিষয় হলো, মাইকিং করার পরেও চোখে পড়ার মতো দর্শক মাঠে দেখা যাচ্ছে না।

বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় পর্ব শেষে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে চতুর্থ পর্ব। চট্টগ্রাম পর্বের প্রথম দিকে কিছু দর্শক দেখা গেলেও ঢাকা ও সিলেটের দর্শকরা হতাশ করেছেন। সেই ধারা বজায় রেখে চতুর্থ পর্বের প্রথম দিনও শুরু হয়েছে দর্শক খরা দিয়ে।

তবে স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক খরার অন্যতম কারণ হিসেবে অনেকেই টিকিটের মূল্যকে দায়ী করছেন। ২৫ হাজার দর্শক ধারণের ক্ষমতাসম্পন্ন শেরেবাংলায় আজকের প্রথম ম্যাচে দর্শক ছিল মাত্র হাজার দুয়েক। নামিদামি বিদেশি ক্রিকেটারদের এনেও টুর্নামেন্টে গ্ল্যামার আনতে পারেনি বিসিবি।

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্যারিবীয় হার্ডহিটার ক্রিস গেইল। সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়ানো এই বাঁহাতি ব্যাটসম্যান এবার বিপিএলে মাতাবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। এজন্য গতকাল সোমবার সকালেই ঢাকা এসে পৌঁছেছেন তিনি। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী রয়্যালসের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

এদিকে অনলাইনসহ পাঁচটি জায়গায় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিবিপিএল) টিকিট ছেড়েছে বিসিবি।

যেভাবে টিকিট সংগ্রহ করা যাবে

মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে দর্শকরা সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া অনলাইনে পাওয়া যাবে সহজ ডটকম, পে-পয়েন্ট ডটকম ডটবিডি ও গ্যাজেটবাংলা ডটকমে।

টিকিটের মূল্য

১. গ্র্যান্ড স্ট্যান্ড- দুই হাজার টাকা

২. ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা

৩. ক্লাব হাউজ- ৫০০ টাকা

৪. নর্দান-সাউদার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা

৫. ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

এ জাতীয় আরও খবর

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ