,

অপু বিশ্বাস প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাইলেন ধর্ষকদের

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাইলেন ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বান্ধবীর বাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হন। এটা খুব দুঃখজনক। কিন্তু এর প্রতিকার হতে হবে। ধর্ষকদের এমন কোনো মর্মান্তিক শাস্তি দেয়া উচিৎ যা দেখে অন্যরা এই ধরনের জঘন্য কাজ করতে সাহস পাবে না। ধর্ষকদের মনে ভয় জন্মাবে। ধর্ষকদের ওপেন প্লেসে মৃত্যুদণ্ড দেয়া উচিৎ’

এদিকে ছাত্রী ধর্ষণের ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। সকাল থেকে মুখে কালো কাপড় বেঁধে শত শত শিক্ষার্থী ঢাবি ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন। ধর্ষককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা রোকেয়া হলের সামনে প্রতিবাদী চিত্রাঙ্কন করেছেন তারা।

বারবার ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদমূখর হলেও কেনো এর প্রতিকার হচ্ছেনা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস লিখেনে, এত প্রতিবাদ সত্ত্বেও কোনো প্রতিকার হচ্ছে না! কোনো মা, কোনো বোন, কোনো কন্যা ধর্ষিতা হয়েছে- মানুষ হিসেবে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর