,

যুব বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন বাংলাদেশের দুই আম্পায়ার। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

জানা গেছে, আগামী ১৮ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। এই যুব বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের আম্পায়ার শারফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল।

আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে তারা ঢাকা ছাড়বেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। আগামী ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।

এ জাতীয় আরও খবর

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ