,

রোনালদো দুর্দান্ত হ্যাটট্রি দিয়ে বছর শুরু করলেন

news-image

স্পোর্টস ডেস্ক : বছরের প্রথম দিনে মায়ের সঙ্গে ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন জুভেন্টাসের হয়ে খেলা পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এই ছবি যেন আশীর্বাদ হয়ে এলো। বছরের প্রথম সপ্তাহ না পেরোতেই দুর্দান্ত হ্যাটট্রিক দিয়ে ২০২০ সাল শুরু করলেন এই সুপারস্টার।

সিরি আ’তে আজ সোমবার রাতে কাগলিয়ারিকে জুভেন্টাস উড়িয়ে দেয় ৪-০ গোলে। রোনালদো একাই দেন তিন গোল। ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে গোল পাননি রোনালদোরা। দিতিয়ার্ধে নেমেই রুদ্রমূর্তি ধারণ করে তুরিনের দলটি।

ম্যাচের ৪৯, ৬৭ ও ৮২ মিনিটে গোল দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। ৬৭ মিনিট দেওয়া দ্বিতীয় গোলটি দেন পেনাল্টি থেকে।

৮১ মিনিটে অন্য গোলটি দেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন। জুভেন্টাসের বিপক্ষে কাগলিয়ারি সর্বশেষ খেলা ছয়টি ম্যাচের একটিতেও জয় পায়নি৷

সিরি আ’তে ১৮ ম্যাচে সর্বোচ্চ ৪৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে জুভেন্টাস।

এ জাতীয় আরও খবর

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ