সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সৈন্য ইরাক থেকে প্রত্যাহার নিয়ে বিভ্রান্তি

news-image

অনলাইন ডেস্ক : ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। এক মার্কিন জেনারেলের চিঠিতে ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের কথা বলার পর এবার বিষয়টি অস্বীকার করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, সম্প্রতি ইরাকের পার্লামেন্টে মার্কিন তথা বিদেশি সৈন্য প্রত্যাহার সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। এ প্রস্তাব পাসের পর ইরাকে অবস্থানরত এক মার্কিন জেনারেল ইরাকে জয়েন্ট ফোর্সের ডেপুটি ডিরেক্টর আব্দুল আমিরের কাছে একটি চিঠি পাঠান। সে চিঠিতে তিনি ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ইঙ্গিত দেন।

ধারণা করা হচ্ছে, মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল উইলিয়াম এইচ সিলি এ চিঠিটি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লেখেন, ‘স্যার, ইরাকের সার্বভৌমত্ব এবং পার্লামেন্ট ও ইরাকি প্রধানমন্ত্রীর অনুরোধে কম্বাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্স সামনের দিনগুলোতে আন্দোলনের জন্য প্রস্তুতির অংশ হিসেবে বাহিনীর অবস্থান নতুন করে সাজানো হবে।’

ওই চিঠিতে তিনি আরও লেখেন, ‘ইরাকের বাইরে নিরাপদে যাওয়ার জন্য এয়ার ট্রাফিক বাড়ানোসহ কিছু পদক্ষেপ ‘‘অন্ধকার সময়ে’’ করা হবে।’

তবে ওই মার্কিন জেনারেলের ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের ইঙ্গিত সরাসরি নাকচ করে দিয়েছেন মার্ক এসপার। ওয়াশিংটনে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘ইরাক ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি। চিঠির বিষয়ে আমি জানি না। এটি কোথা থেকে এলো আমরা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। কিন্তু ইরাক ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি।’

এরপর অবশ্য চিঠির বিষয়ে যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান অফ দা জয়েন্ট চিফ অফ স্টাফ মার্ক মিলে চিঠিটিকে ‘ভুল হিসেবে’ অভিহিত করেন।

ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পর আমেরিকান সৈন্যদের উদ্দেশে দেওয়া হুমকির মধ্যেই এই বিভ্রান্তি তৈরি হলো।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। ইরানিরা এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে