,

গিবসন টাইগারদের নতুন বোলিং কোচ?

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান কোচ ওটিস গিবসনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে তাকে দেখা যেতে পারে মোস্তাফিজ-রুবেলদের বোলিং কোচ হিসেবে।

আলোচনার কথা নিজেই জানিয়েছেন গিবসন। বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই ক্যারিবীয়।

আজ সোমবার বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের পর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এক প্রশ্নে বিসিবির সঙ্গে আলোচনার কথা জানান। বলেন, ‘আলোচনা চলছে, আমি অস্বীকার করব না।’

টাইগারদের বোলিং কোচ হতে তিনি আগ্রহী কি না এমন প্রশ্নে গিবসন হ্যাঁ সূচক জবাব দেন। তিনি বলেন, ‘অবশ্যই, আমি ক্রিকেট ভালোবাসি, বোলিং কোচিংটা ভালোবাসি। এখানে একটা সুযোগ রয়েছে আসার এবং আমি মনে করি তরুণ বোলারদের আমি সহযোগিতা করতে পারব। আমি অবশ্যই এই সুযোগের দিকে তাকিয়ে আছি।’

ওটিস গিবসনের সঙ্গে আলোচনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।তিনি মুঠোফোনে দৈনিক আমাদের সময়কে বলেন, ‘ওটিস গিবসনের সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া আরও দুজনের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ১২/১৩ জানুয়ারি আমাদের বোর্ড মিটিং আছে। এই ব্যাপারে ওই মিটিংয়েই ফাইনাল সিদ্ধান্ত হবে।’

চলতি বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শার্ল ল্যাঙ্গাভেল্টকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। চুক্তি মোতাবেক আগামী বছরের অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার থাকার কথা। কিন্তু তার আগেই বিসিবির চাকরি ছেড়ে দিয়েছেন ল্যাঙ্গাভেল্ট।

নিজ দেশের ক্রিকেটে কাজ করার সুযোগ আসায় ল্যাঙ্গাভেল্ট মোস্তাফিজদের দায়িত্ব থেকে ইস্তফা দেন। আর এ কারণেই গিবসনের টাইগারদের নতুন কোচ হওয়ার সুযোগ তৈরী হয়েছে।

গিবসন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন। দুই টেস্টে তিনি নিয়েছেন তিন উইকেট ও ১৫টি ওয়ানডেতে নিয়েছেন ৩৪টি উইকেট।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের