,

ইব্রার মূর্তি ভেঙেই দিল দুর্বৃত্তরা

news-image

স্পোর্টস ডেস্ক : একের পর এক আঘাতে আর টিকে থাকতে পারলো না জ্লাতান ইব্রাহিমোভিচের মূর্তিটি! এবার দুর্বৃত্তরা ভেঙেই ছাড়ল। সুইডেনে নিজ শহর মালমোতে থাকা ইব্রার স্ট্যাচুর পায়ের অংশ কেটে মাটিতে ফেলে দিয়েছে আক্রমণকারীরা। ব্যাপারটি নিশ্চিত করেছে সুইডিশ পুলিশ।

মালমোতে পেশাদারি ফুটবল ক্যারিয়ার শুরু করা ইব্রা প্রতিদ্বন্দ্বী ক্লাব হ্যাম্মারবিতে মূলত বিনিয়োগ করার পরই তার ওপর একদল উগ্র সমর্থক চোটে যায়। আর এরপর থেকেই এই মূর্তিটির ওপর কয়েকদফা হামলা হলো।

গত নভেম্বরে হ্যাম্মারবিতে বিনিয়োগ করেন ইব্রা। এরপরের দিনই দুর্বৃত্তরা আগুন ও রঙ দিয়ে বাজেভাবে এঁকে প্রতিবাদ করে। পরে ডিসেম্বরে মূর্তিটির নাক কেটে দেওয়া হয়। আর সর্বশেষ কর্তৃপক্ষ চারপাশে বেড়া দিয়ে রাখলেও আক্রমণকারীরা করাত দিয়ে পা কেটে মূর্তিটি ফেলে দেয়।

স্থানীয় পুলিশ এ বিষয় জানায়, ‘ইতোমধ্যে ভাঙচুরের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে।’

এর আগে গত ৯ অক্টোবর সুইডেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সম্মানে ৩.৫ মিটারের এই ব্রোঞ্জের মূর্তিটি উন্মোচন করা হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের