সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গেইল এখন ঢাকায়

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নিয়মিত মুখ ক্রিস গেইল। চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বঙ্গবন্ধু বিপিএলে অংশ নিতে আজ সোমবার সকালে ঢাকায় পা রেখেছেন তিনি। নিজেদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবরটি নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কতৃপক্ষ।

জানা গেছে, ঢাকায় পৌঁছে আজই দলের সঙ্গে যোগ দেবেন গেইল। দুপুরে প্রথমবারের মত অনুশীলনে নামবেন তিনি।

আরো জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া বিপিএলের শেষ পর্বের প্রথম ম্যাচে দেখা যাবে এই ক্যারিবিয়ান দানবকে। অন্যদিকে সেদিনই বিপিএলে নিজেদের শেষ ম্যাচ খেলবেন লেন্ডল সিমন্স ও কেসরিক উইলিয়ামস। এই ম্যাচ পরেই জাতীয় দলে খেলতে চলে যাবে এই দুই ক্রিকেটার।

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগে গেইল ৩৮ ম্যাচ খেলে ৪১.৮১ গড়ে ১,৩৩৮ রান করেছেন। বিপিএল ইতিহাসে পাঁচটি সেঞ্চুরি করেছেন তিনি। হাঁকিয়েছেন ১২০টি ছক্কা। এবারও তার থেকে এমন কিছুরই প্রত্যাশা চট্টগ্রামের।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে