,

আজ গেইল আসছেন

news-image

স্পোর্টস ডেস্ক : অনেক নাটকীয়তা আর অনিশ্চিয়তার পর অবশেষে বঙ্গবন্ধু বিপিএল খেলতে আসছেন টি টুয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইল। টুর্নামেন্টের শেষপর্বের ম্যাচগুলো খেলতে আজ ঢাকায় এসে পৌঁছবেন তিনি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন এই ক্যারিবীয় দানব। যদিও চট্টগ্রাম ইতিমধ্যে সুপার ফোরের টিকিট নিশ্চিত করে ফেলেছে।

এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গেইলের চট্টগ্রাম। নিশ্চিত হয়ে গেছে তাদের সুপার ফোরের টিকিট। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ঢাকার শেষ পর্বে প্রথম রাউন্ডে নিজেদের বাকি থাকা দুই ম্যাচ খেলবে চট্টগ্রাম। দুইটি ম্যাচেই তাদের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস।

সমান ম্যাচ খেলে রাজশাহীও জিতেছে ঠিক ৭টি ম্যাচ। নেট রানরেটে এগিয়ে থাকায় তাদের অবস্থান টেবিলের শীর্ষে। আর এ লড়াইয়ে গেইলের অন্তর্ভুক্তি এক ধাপ এগিয়ে দেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের