সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের মাথার দাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার বিনিময়ে কোটি কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। কেউ প্রেসিডেন্ট ট্রাম্পের মাথা এনে দিলে পাবেন ৮০ মিলিয়ন মার্কিন ডলার। জেলারেল কাসেম সোলেইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার ঘটনার পর ইরান থেকে এই ঘোষণা এলো।

রবিবার কাসেম সোলেইমানির জানাজা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সম্প্রচার করা হয়। এসময় সেখানে বলা হয়, প্রত্যক ইরানি এক ডলার করে দান করবে, যার পুরো অর্থ সেই ব্যক্তিকে দেয়া হবে যিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ৮০ মিলিয়ন বাসিন্দা। জনসংখ্যার ভিত্তিতে আমরা ৮০ মিলিয়ন ডলার অনুদান সংগ্রহ করবো। যেই ব্যক্তি ট্রাম্পের মাথা এনে দিতে পারবে বা হত্যা করবে তাকে এই পুরো অর্থ পুরস্কার হিসেবে দেয়া হবে।

ঘোষণায় আরও বলা হয়, প্রত্যক ইরানীর উচিৎ এক ডলার করে দান করা।

তবে ইরান সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি।

গত শুক্রবার ইরাকের বাগদাদের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি ও ইরান সমর্থিত পপুলরার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বেশ কয়েকজন নিহত হন।

এদিকে সোলেইমানির মৃত্যুতে চরম প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইরান। দেশটির নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, ‘এমন দুঃসাহসিক সন্ত্রাসীমূলক কাজের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী থাকতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, পশ্চিম এশিয়া অঞ্চলে এটি যুক্তরাষ্ট্রের বিশাল কৌশলগত ভুল, এবং যুক্তরাষ্ট্র সহজেই এর পরিণতি থেকে পাড় পাবে না।

তবে যুক্তরাষ্ট্রের ওপর কী ধরণের প্রতিশোধ নিবে তার বিস্তারিত কিছু জানায়নি ইরান। তবে যুক্তরাষ্ট্রকে কড়া মাশুল দিতে হবে বলে হুঙ্কার দিয়েছে দেশটি। ডেইলি মিরর, ইএন২৪।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে