,

ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন অভিযানে নিহত ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে আলোচনা করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকে ফোন করে এ আমন্ত্রণ জানিয়েছেন বলে ডয়চে ভেলের খবরে বলা হয়েছে।

উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ব্রাসেলসে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

ইইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ব্রাসেলসে আমন্ত্রণ জানানো হয়েছে।

বোরেল বলেন, একটি আঞ্চলিক রাজনৈতিক সমাধানই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। তিনি ২০১৫ সালের পরমানু চুক্তি বজায় রাখার বিষয়েও গুরুত্ব আরোপ করেন।

এর আগে শনিবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

হাইকো মাস জার্মান সংবাদপত্র বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সামনের দিনে পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সেজন্য জার্মানি, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের সহযোগী দেশগুলো ইরানের সঙ্গে আলোচনার জন্য যা যা সম্ভব করবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা