,

মোশাররফ-মওদুদকে ঢাকার ভোটে দায়িত্ব দিল বিএনপি

news-image

নিউজ ডেস্ক : আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে উত্তর সিটিতে (ডিএনসিসি) নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আর দলের স্থায়ী কমিটির অপর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণে (ডিএসসিসি) নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে।

শনিবার (০৪ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান।

তিনি জানান, দুই সিটি নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব ২১ সদস্য করে দুটি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচন পরিচালনার জন্য ব্যারিস্টার মওদুদ আহমদকে আহ্বায়ক করে কমিটি করা হয়েছে। এ কমিটির সমন্বয়ক হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান।

আর ঢাকা দক্ষিণে ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বায়ক করে মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে সমন্বয়ক করা হয়েছে।

আন্দোলনের অংশ হিসেবে বিএনপি সিটি নির্বাচনে অংশ নিয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের জন্য এই কমিশন যোগ্য নয় একথা আমরা বহুবার বলেছি। গত জাতীয় নির্বাচনে সেটাই প্রমাণিত হয়েছে। তারপরও আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।

‘আমরা মনে করি একটা গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচনে অংশ নেওয়া আমাদের কাজের মধ্যে পড়ে এবং এটা দায়িত্ব। আমরা নির্বাচনে অংশগ্রহণ করার আরেকটা কারণ হচ্ছে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে কতটা অযোগ্য এবং এই সরকার যে একটা সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী নয় সেটা জনগণের সামনে তুলে ধরা। সরকার ও নির্বাচন কমিশনকে পরীক্ষা করার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি।’

বিএনপি মহাসচিব বলেন, সিটি নির্বাচন উপলক্ষে কমিশনে চিঠি নিয়ে আমাদের একটি ডেলিগেশন টিম যাবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের প্রস্তাব এবং দাবি দাওয়াগুলো সেই চিঠিতে থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমপি কমিশনার এবং পুলিশের আইজি কাছে চিঠি দেওয়া হবে।

ইভিএম নিয়ে রোববার (০৫ জানুয়ারি) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে জানান মির্জা ফখরুল।

বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা