সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন নির্যাতনের শিকার হন পুরুষরাও : সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : হ্যাশট্যাগ ‘মিটু’ নিয়ে হলিউড-বলিউডে ব্যাপক আলোচনা সমালোচনার পর আবারও যৌন নির্যাতন নিয়ে কথা উঠেছে। শুধু নারীরাই যে যৌন নির্যাতন হয় তা নয়, পুরুষরাও প্রতিনিয়ত এর শিকার হচ্ছেন। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতীয় অভিনেত্রী সানি লিওন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গালফ নিউজকে ‘জিসম’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হওয়া এই অভিনেত্রী বলেন, ‘হ্যাশ মিটু আমাদের প্রত্যেকের জীবনে বিরাট পরিবর্তন এনেছে। একই সঙ্গে অনেকেই এই বিষয়ে মুখ খুলেছেন, তবে নারীদের পাশপাশি পুরুষরাও যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন। তারা কখনও সেই বিষয়ে কথা বলেন না।’

নির্যাতনের ব্যাপারে পুরুষদের মুখ খোলা দরকার বলেও জানান সানি। তিনি আরও বলেন, চুপ করে থাকলে তাদের (নির্যাতনকারী) সাহস আরও বাড়বে এবং এই জঘন্য কাজ তারা ক্রমাগত করবে। তাই এই বিষয়ে মুখ খুলুন। আমার মতে, অনেকেটাই পরিবর্তন এসেছে।

ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান এই পর্ন তারকা ২০১১ সালে জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস’ দিয়ে দেশটিতে পরিচিতি পান। এর পর দেশটির প্রখ্যাত সিনেমা পরিচালক মহেশ ভাট তাকে নিয়ে ‘জিসম-২’ নির্মাণ করেন। এরপর পর্ন দুনিয়া ছেড়ে বলিউডে স্থায়ী হন সানি। একের পর এক সিনেমা করছেন এই নারী। ব্যস্ত রয়েছেন সামাজিক কিছু কর্মকাণ্ডেও।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে