,

ইরাকে আবারও মার্কিন বিমান হামলা, নিহত ৬

news-image

অনলাইন ডেস্ক : ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ২৪ ঘণ্টা পর ইরাকে ফের বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। এবার ইরান সমর্থিত ইরাকের আধাসামরিক বাহিনী হাশদ আল শাবি’র এক কমান্ডারকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার ভোরে চালানো ওই হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমান হামলায় আরও তিন জন মারাত্মক আহত হয়েছে। এর আগে শুক্রবার বাগদাদ বিমানবন্দরে চালানো এক হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি।

আধাসামরিক বাহিনী হাশদ আল শাবি পপুলার মোবিলাইজেশন ফোর্স (পিএমএফ) নামেও পরিচিত। ইরাকের সেনাবাহিনীর অধীনে থাকা বিভিন্ন মিলিশিয়া গ্রুপের জোট এটি। জোটটি ইরানের সমর্থন পেয়ে থাকে।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, শনিবার ভোরে রাজধানী বাগদাদের উত্তরে তাজি সড়কে একটি গাড়ি বহর লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তাজি সড়কে যুক্তরাষ্ট্রবিরোধী জোটের একটি ঘাঁটি রয়েছে। এই জোটে যুক্তরাজ্য ও ইতালির সেনা রয়েছে।

তবে পিএমএফ-এর কোন কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তা জানানো হয়নি। এদিকে পিএমএফ-এর পক্ষ থেকে ওই বহরে কোনো সিনিয়র কমান্ডার থাকার খবর অস্বীকার করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি বোমারু বিমান হাশদ আল শাবির বহরে আঘাত করে। এতে অনেকে হতাহত হয়।

উল্লেখ্য, সোলেইমানি হত্যার পর তেহরান যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর ফের এই হামলা হলো। গতকাল মার্কিন ড্রোন হামলায় ইরানের অভিজাত বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের (বিদেশি শাখা) কমান্ডার সোলেইমানি নিহত হন। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির পর তার ক্ষমতাই ছিল সবচেয়ে বেশি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা