,

সোলেইমানিকে হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি খামেনির

news-image

অনলাইন ডেস্ক : ইরানের কুর্দস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের খবরে বলা হয়, আজ শুক্রবার জেনারেল কাসেম সোলেইমানির মৃত্যুতে এক শোকবার্তা দেন আয়াতুল্লাহ আলি খামেনি। শোকবার্তায় খামেনি বলেন, ‘যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে জেনারেল সোলেইমানির রক্ত ঝরিয়েছে, তাদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে।’

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘বিশ্বের কুচক্রি ও শয়তানি শক্তিগুলোর বিরুদ্ধে বহু বছর ধরে একনিষ্ঠ ও বীরোচিত জিহাদ চালিয়ে গেছেন জেনারেল সোলেইমানি। তিনি দীর্ঘদিন ধরে শাহাদাতের অমীয় সুধা পান করার যে আকাঙ্ক্ষা পোষণ করতেন শেষ পর্যন্ত সেই উচ্চ মর্যাদায় তিনি অধিষ্টিত হয়েছেন। তবে তার রক্ত ঝরেছে মানবতার সবচেয়ে বড় দুশমন ও সবচেয়ে জালিম শাসক আমেরিকার হাতে।’

খামেনি বলেন, ‘বিগত বছরগুলোতে জেনারেল সোলেইমানি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তার পুরস্কার হিসেবে তিনি শাহাদাতপ্রাপ্ত হয়েছেন এবং তার চলে যাওয়ায় তার রেখে যাওয়া পথ বন্ধ হবে না।’

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, ‘শহীদ সোলেইমানি প্রতিরোধ আন্দোলনের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন বলে এই আন্দোলনের নিবেদিতপ্রাণ প্রতিটি কর্মী তার শাহাদাতের বদলা নিতে প্রস্তুত রয়েছেন। কাজেই সকল বন্ধু ও শত্রুর জেনে রাখা উচিত, জেনারেল সোলেইমানির শাহাদাতের পর দ্বিগুণ উৎসাহে প্রতিরোধ আন্দোলন এগিয়ে যাবে এবং এই আন্দোলনের বিজয় অনিবার্য। এই প্রিয় আত্মোৎর্গকারী শহীদের অনুপস্থিতি আমাদের জন্য কষ্টকর হলেও তার রেখে যাওয়া আন্দোলনের চূড়ান্ত বিজয় তার হত্যাকারী ও অপরাধীদের জন্য হবে আরও বেশি তিক্ত।’

উল্লেখ্য, আজ সকালে ইরাকের আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন যুক্তরাষ্টের বিমান হামলায় জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা