,

দুই কিশোর খেলল জীবনের শেষ পাবজি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে পাবজি খেলছিল দুই কিশোর। খেলায় মগ্ন থাকায় ট্রেন আসার শব্দ শুনতে পায়নি তারা। এমনকি ট্রেন চালক তাদের সতর্ক করার চেষ্টা করলেও লাভ হয়নি। বুধবার দিবাগত রাতে সন্ধ্যায় ভারতের পূর্ব মেদিনীপুরের রামনগর থানার দিঘা-তমলুক বিরামপুরের কাছে রেলে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, মৃত দুই কিশোরের নাম অপূর্ব দাস ও সুব্রত পাত্র। তারা বিরামপুর ও ফতেপুরের বাসিন্দা। সন্ধ্যার দিকে তারা দিঘা-তমলুক রেললাইনের ওপর বসেছিল। তখন দিঘা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় দিঘা-হাওড়া কান্ডারি এক্সপ্রেস। আচমকা রেললাইনের ওপর দুই কিশোরকে বসে থাকতে দেখেন চালক। তাদের সতর্ক করতে ট্রেন চালক অনেক দূর থেকে বাঁশি বাজাতে শুরু করেন। কিন্তু দুই কিশোর খেলায় এতটাই মগ্ন ছিল যে বাঁশির শব্দ কান পর্যন্ত এসে পৌঁছায়নি।

কানে হেডফোন থাকায় তারা শুনতে পায়নি বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যায় দুই কিশোরের দেহ। কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায় ট্রেন। খবর পেয়ে রামনগর থানার পুলিশ জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা