,

মার্কিন রকেট হামলায় ইরানি কমান্ডারসহ নিহত ৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলার ঘটনায় আটজন নিহত হয়েছে। ওই হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের এলিট কুর্দস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হয়েছেন।

ইরাকের নিরাপত্তা বাহিনী শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বাগদাদের বিমানবন্দরে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এদের মধ্যে সোলেইমানিও ছিলেন।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা ইরাকে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বিপ্লবী গার্ডের প্রধানের নিহতের বিষয়ে বা মার্কিন হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্স রয়টার্সকে জানিয়েছে, জেনারেল সোলেইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহানদিস নিহত হয়েছেন।

এর আগে ইরাকে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস লক্ষ্য করে পাথর ছুড়েছে। সেখানকার নিরাপত্তা চৌকিতে আগুন দিয়েছে। পরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা