,

বিয়ের আসরে কনের গোপন সম্পর্কের ভিডিও প্রকাশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মঞ্চে ‍উঠেছে বর-কনে। আমন্ত্রিত অতিথিসহ সবাই উপস্থিত বিয়ের আসরে। ঠিক এমন মুহূর্তেই পর্দায় ভেসে উঠলো অন্যপুরুষের সঙ্গে কনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও।

বিয়ের আসরে সবার সামনে কৌশলে কনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস করেন স্বয়ং বর। এরপরেই শুরু হয় হট্টগোল।

পুরো ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি চীনে ঘটেছে এমন ঘটনা।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিয়ের আসর সবাই জমায়েত হয়েছেন। সকলের মাঝখান দিয়ে হেঁটে স্টেজের উপর উঠছেন বর, কনে। পিছনে বাজছে মিউজিক। একটুর পরেই স্টেজের ঠিক পিছনের দেওয়ালে একটি ভিডিও চলতে শুরু করে।

ভিডিও শুরুর আগে ঘোষণা হয়, বর কনের প্রেমের কাহিনী তুলে ধরা হচ্ছে। কিন্তু যা ফুটে উঠল পর্দায়, তাতে বিয়ে ভাঙার জোগাড়। কনের সঙ্গে বরের ভগ্নিপতির যৌনতার একটি ভিডিও চলতে আরম্ভ করে। আর সঙ্গে সঙ্গে স্টেজে দাঁড়িয়ে ঝগড়া শুরু হয়ে যায় বর-কনের।

বর কনেকে ধাক্কা দেন আর পাল্টা কনে তার দিকে হাতের ফুলের তোড়া ছুঁড়ে দেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে বর কনেকে বলেন, তুমি কি ভেবেছিলে আমি এ সম্পর্কে আগে জানতাম না।

অনেকেই বর, কনে-কে ক্যামেরাবন্দি করতে মোবাইল অন করেন। সেই ক্যামেরাতেই ধরা পড়ে গোটা ঘটনা। পরে যা ভাইরাল হয়ে যায় চীনের সোশ্যাল মিডিয়াটিতে।

উইবোতে ওই ব্যক্তি পরে বেশ কয়েকটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, এই ভিডিও তিনি নজরদারি ক্যামেরার রেকর্ডিং থেকে পেয়েছেন। তিনি ভাবতেও পারেননি এমন কিছু সামনে চলে আসবে। বিয়ে বাড়ির আয়োজন যেখানে হয়েছিল, সেই বিল্ডিংয়ের সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখছিলেন তিনি। হঠাতই দেখতে পান তার হবু স্ত্রী ও (বরের) ভগ্নিপতির সঙ্গে যৌনতায় লিপ্ত।

সংবাদমাধ্যম এশিয়া ওয়ানা জানিয়েছে, বিয়ের আগেই হবু বরের দ্বারা অত্যাচারিত হতেন বলে অভিযোগ। তাই ওই নারী হবু বরের বোনের স্বামীর সঙ্গে সময় কাটাতেন। সেটাই নাকি ধীরে ধীরে অবৈধ সম্পর্কে পরিণত হয়।

এই ভিডিও সামনে আসার পর, কনের বাড়ির লোক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় থেকে সরিয়ে নিতে বলেন ওই ব্যক্তিকে। না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা