,

যুক্তরাষ্ট্রে রণবীর-আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের এ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এবার এ প্রেমিক-প্রেমিকা জুটি একসঙ্গে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে, সেখানে একসঙ্গে সময়ও কাটাচ্ছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র খবরে বলা হয়, সম্প্রতি আলিয়া ভাট তার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন। ছবিগুলোতে দেখা যায়, আলিয়া ভাট সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন। একটি ছবিতে আলিয়ার সঙ্গে তার প্রেমিক রণবীর ছাড়াও ‘ওয়েক আপ সিড’ ও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির পরিচালক অয়ন মুখার্জিকেও দেখা গিয়েছে। এ তিনজন বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। পরিচালক অয়ন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শেষ করেই কি ছবিটির নায়ক-নায়িকা রণবীর-আলিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন, সে প্রশ্ন ঘুরছে অনেকের মনে।

‘ব্রহ্মাস্ত্র’ ছাড়াও করণ জহরের ‘তখত’ এবং সঞ্জয় লীলা বানশালির ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’ ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট। ‘তখত’ ছবিতে তিনি কারিনা কাপুর খান ও রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া৷ অন্যদিকে বানশালির ‘গঙ্গুবাই কাঠিওয়াড়ি’তে আলিয়ার সঙ্গে কে থাকবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি৷

শুটিংয়ের ব্যস্ত সময়ের মধ্যেই চলতি বছরেই কি বিয়ে সেরে ফেলবেন রণবীর-আলিয়া, সে প্রশ্ন উঠছে তাদের ভক্ত মহলে। বি টাউনের গুঞ্জন, চলতি বছরই কাশ্মীরে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এ দুই তারকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর