,

রংপুরকে হারিয়ে শীর্ষে রাজশাহী

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সকে ৩০ রানে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রাজশাহী রয়্যালস। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পদ্মা পাড়ের দলটি অবস্থান করছে সবার ওপরে। সমান ম্যাচে ১২ পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে আছে চট্টগ্রাম।

এই আসরের চতুর্থ পর্বের প্রথম দিনের প্রথম খেলায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে খেলতে নামে রাজশাহী। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি দলটির অধিনায়ক আন্দ্রে রাসেল। তার পরিবর্তে দলটির নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে রাজশাহী। ১৫ বলে ১৯ রান করে লিটন ফিরে গেলেও রানের চাকা থামেনি। সব ব্যাটসম্যানই দেখা পেয়েছেন দুই অঙ্কের। সর্বোচ্চ রান ৫০ আসে রবি বোপারার ব্যাট থেকে, আর সর্বনিম্ন ১৯ করেন লিটন। মাত্র ২৯ বলে ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বোপারা।

এ ছাড়া আফিফ হোসেন ১৭ বলে ৩২, শোয়েব মালিক ৩১ বলে ৩৭ ও ইরফান শুক্কুর ২০ বলে ২০ রান করেন। বোপারার সঙ্গে ১৫ রানে অপরাজিত ছিলেন নাওয়াজ। রংপুরের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

টার্গেটে খেলতে নেমে শুরুতেই শেন ওয়াটসনের উইকেট হারায় রংপুর। এখন পর্যন্ত ব্যাট হাতে ব্যর্থ সাবেক অজি ব্যাটসম্যান। ফজলে রাব্বীর ২৬ বলে ৩৪ ও টম অ্যাবেলের ২৪ বলে ২৯ রানের সুবাদে রংপুর সাত উইকেট হারিয়ে ১৪৯ রান করে। রাজশাহীর হয়ে দুটি করে উইকেট নেন শোয়েব মালিক ও মোহাম্মদ নাওয়াজ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের