,

হেলিকপ্টার বিধ্বস্ত, তাইওয়ানের সেনাপ্রধান নিহত

news-image

অনলাইন ডেস্ক : হেলিকৈপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ওয়াই-মিং নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও সাত সামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার এ দুর্ঘটনাটি ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সেনাদের সঙ্গে বৈঠক করতে নিয়মিত সফরের অংশ হিসেবে তাইওয়ানের সেনাপ্রধানের এই সফর ছিল। সফরটিতে তার সঙ্গে আরও ১৩ জন সামরিক সদস্য ছিলেন। তাদের বহন করা ইউএইচ-৬০ এম মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ওয়াই-মিংসহ আরও সাতজন নিহত হয়েছেন। বাকি পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শিহ শুন-ওয়েন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা নিখোঁজ ছিলেন তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ওয়াই-মিং। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

তাইওয়ান বিমানবাহিনীর কমান্ডার সিউং হৌ-চি বলেন, ‘হেলিকপ্টারে থাকা আমাদের আট সহকর্মী নিহত হয়েছেন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আমরা শোকাহত।’

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের দপ্তর থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণে তিনি আগামী তিনদিন সব ধরনের প্রচারণা বন্ধ রাখবেন। তিনি গুরুত্বের সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা