সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম ও ক্রিকেটকে একসঙ্গে গুলিয়ে ফেলবেন না, বললেন ইনজামাম

news-image

স্পোটর্স ডেস্ক : হিন্দু হওয়ায় পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে যথাযথ সুযোগ পাননি-দানেশ কানেরিয়ার এই অভিযোগের পর থেকেই শোরগোল পড়েছে দেশটির ক্রিকেট মহলে। পাকিস্তানি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারের পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে কানেরিয়ার এই অভিযোগ নাকচ করে দিয়ে দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক বলেন, ‘ধর্ম ও ক্রিকেটকে একসঙ্গে গুলিয়ে ফেলবেন না।’

পাকিস্তানিদের হৃদয় কত বড়, তা বোঝাতে পাকিস্তান ক্রিকেটের এই লিজেন্ট ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাদের সম্পর্কের কথা তুলে ধরেন।

ইনজামাম-উল-হক জানান, পাকিস্তান দলে কখনও কোনো বিরূপ পরিস্থিতির শিকার হননি কানেরিয়া। বরং সাকলাইন মুস্তাকের মতো কিংবদন্তি স্পিনারের আগে টিম ম্যানেজমেন্ট কানেরিয়াকে সুযোগ দিয়েছিল।

ইনজামামের কথায়, ‘যে অধিনায়কের নেতৃত্বে কানেরিয়া সব থেকে বেশি খেলেছিলেন, সে আমিই। আমার কখনও মনে হয়নি যে আমাদের দলে ওরকম (ধর্মীয়) ভেদাভেদ আছে।’

সম্প্রতি কানেরিয়ার এমন দাবির পরিপ্রেক্ষিতে নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম এমনটাই দাবি করেন।

ইনজামামের দাবি, পাকিস্তানিদের হৃদয় খুব বড়। তারা সবাইকে সাদর অভ্যর্থনা জানান।

২০০৪ সালে ভারতের পাকিস্তান সফরের প্রসঙ্গ টেনে ইনজামাম আরও বলেন, ‘১৫ বছর পর ২০০৪ সালে ফের পাকিস্তানে খেলতে এসেছিল ভারতীয় দল। ভারতীয়দের দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছিলেন পাকিস্তানিরা। খাওয়া-দাওয়া, কেনাকাটা বা ট্যাক্সিতে করে কোথাও গেলে তাদের থেকে কেউ টাকা নেননি।’

তবে শুধু পাকিস্তানিরাই নন, ভারতীয়রা একইরকম আন্তরিকতার সঙ্গে পাকিস্তানকে স্বাগত জানিয়েছিল বলে দাবি ইনজামামের।

তার ভাষায়, এক বছর পরে আমরা ভারতে গিয়েছিলাম। আমরাও ভারত থেকে একইরকম ভালোবাসা পেয়েছিলাম। নিজেদের বাড়ির দরজা খুলে আমাদের আমন্ত্রণ করেছিলেন ভারতীয়রা। রান্না করে খাইয়েছিলেন। কেনাকাটার জন্য কোনো টাকা নেননি।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বক্তব্য, ‘দু’দেশের মানুষের মধ্যে অত্যন্ত আন্তরিকতা রয়েছে। তাই আমার মনে হয় না, এরকম কোনো ঘটনা (কানেরিয়ার অভিযোগ) হতে পারে, আমাদের হৃদয় এত ছোটো নয়।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী