সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিবাহিত হয়েও কোন প্রেম আসেনি মাহির জীবনে!

news-image

বিনোদন প্রতিবেদক : নায়িকা মাহিয়া মাহি। ২০১৬ সালে সিলেটের ছেলে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে বিয়ে হলেও আজও ‘সত্যিকারের’ প্রেমের দেখা পাননি এ নায়িকা।

এর আগেও বহুবার তার নামের পাশে জড়িয়েছে অনেকের নাম। তবুও দেখা পাননি রিয়েল প্রেমের।

এদিকে গত বছরের শেষের দিকে মাহি-অপুর মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও দুজনই নিজেদের সুখী দম্পতি দাবি করেন। বিয়ের পর দুজনকে ফেসবুকে নিয়মিত দেখা গেলেও বছরখানেক ধরে তাদের যুগল ছবি দেখা যাচ্ছে না। এমনকি সদ্য থার্টিফার্স্ট নাইটেও স্বামী অপু নয়, অন্তর্জালে বন্ধুদের নিয়ে ছবি প্রকাশ করেছেন মাহি।

তবে কয়েকদিন আগে আরেক চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে প্রেম করছেন বলেও গুঞ্জন উঠেছে মাহিকে নিয়ে। তবে বিষয়টি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন মাহি ও জায়েদ।

এদিকে ২০২০ সালের নতুন ভোরে আক্ষেপের স্ট্যাটাস দিয়ে শুরু করলেন মাহিয়া মাহি। ভোর ৫টার দিকে ফেসবুকে স্ট্যাটাসে অনুরাগীদের জানান, আজও প্রকৃত প্রেমের দেখা পাননি তিনি। সেখানে তিনি লিখেছেন, ১৯৯৩-২০১৯ পর্যন্ত আমার প্রথম realisation আমার জীবনে এখনো কোনো প্রথম ভালোবাসা/ সত্যিকারের ভালোবাসা আসেনি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে