সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব ক্রিকইনফোর দশকসেরা ওয়ানডে একাদশে

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর দশকসেরা ওয়ানডে একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রাণভ্রমরা সাকিব আল হাসান। এই একাদশে ছয় দেশের ক্রিকেটারদের রাখা হয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে বর্তমান সময়ের তিন ক্রিকেটারের স্থান হয়েছে।

পারফরম্যান্সের ভিত্তিতেই সাকিবকে দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা দিয়েছে ক্রিকইনফো। যদিও বর্তমানে নিষেধাজ্ঞা নিয়ে বাজে সময় পার করছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ক্রিকইনফোর ওয়ানডে একাদশে সাকিবের ব্যাটিং পজিশন রাখা হয়েছে ৭ নম্বরে। দশকের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে বাছাই করা হয়েছে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও ভারতের রোহিত শর্মাকে। ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে রাখা হচ্ছে তিন নম্বরে। আর দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে মিডলঅর্ডারে ৪ নম্বরে রাখা হয়েছে। ৫-এ রস টেলর, ৬ নম্বরে মাহেন্দ্র সিং ধোনি। আর বোলার হিসেবে বেছে নেয়া হয়েছে- ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা ও ইমরান তাহিরকে।

এর আগে ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন অ্যালমনাকের দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা হয়েছে সাকিব আল হাসানের।

গত ১০ বছর ধরে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন সাকিব। ব্যাট হাতে পর্যাপ্ত রানের পাশাপাশি দলের প্রয়োজনে উইকেট নিয়ে ভারসাম্য রেখেছেন। এই সময়ে ৩৮.৮৭ গড়ে তিনি রান করেছেন ৪ হাজার ২৭৬। বল হাতে ৩০.১৫ গড়ে নিয়েছেন ১৭৭ উইকেট! তাই তার এ একাদশে জায়গা হয়েছে অলরাউন্ডার হিসেবেই।

ইএসপিএন দশকসেরা একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকা ইমরান তাহিরের চেয়েও সাকিবের উইকেট সংখ্যা বেশি। তাহির নিয়েছেন ১৭৩ উইকেট।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে