সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের নতুন সেনাপ্রধান পাকিস্তানকে হুমকি দিলেন

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েই প্রতিবেশী দেশ পাকিস্তানকে হুমকি দিলেন জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। গতকাল মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পরই দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ মুকুন্দ নারভানে। তিনি দেশটির বিদায়ী সেনাপ্রধান বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হন।দায়িত্ব নেওয়ার পরই এক সাক্ষাৎকারে ভারতের সঙ্গে চরম বৈরি সম্পর্কে থাকা পাকিস্তানকে হুমকি দেন তিনি।

পাকিস্তানকে সন্ত্রাসের মদদদাতা হিসেবে উল্লেখ করে মনোজ মুকুন্দ নারভানে বলেন, ‘জঙ্গি দমনের কৌশল আমাদের জানা রয়েছে। রাষ্ট্র কিংবা পাকিস্তানের মদদে চলা সন্ত্রাসবাদ দমনের জবাব দিতেও আমরা সমানভাবে প্রস্তুত।’

তিনি বলেন, ‘মদদপুষ্ট সন্ত্রাসবাদ দমনে আমাদের পর্যাপ্ত কৌশল আছে। যদি পাকিস্তান সেই কাজ বন্ধ না করে, তাহলে সন্ত্রাসবাদ দমনে ওদের ওপর হামলা চালানোরও পূর্ণ অধিকার আমাদের আছে।’

অভিযোগ করে নারভানে বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতি হিসেবে দত্তক নিতে চেষ্টা করছে। যেটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করে ওরা (পাকিস্তান) ছায়াযুদ্ধ চালিয়ে যেতে চায়। কিন্তু এই কৌশল দীর্ঘদিন চলতে পারে না। সবসময় আপনারা মানুষকে বোকা বানাতে পারবেন না।’

এ সময় ভারতের সেনাবাহিনী নিয়ে তিনি বলেন, ‘আমার সবার প্রথম কাজ হবে, বাহিনীকে এমনভাবে প্রস্তুত করা যাতে যেকোনো শত্রুকে ওরা সহজেই দমন করতে পারে।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে