সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিববর্ষে ঢাকায় আসছেন ম্যারাডোনা

news-image

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করছে সরকার। এই বর্ষকে আকর্ষণীয় করে তুলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) প্রায় প্রতিটি ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনও বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। যার মধ্যে অন্যতম আন্তর্জাতিক ম্যাচ কিংবা টুর্নামেন্ট আয়োজন।

এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চিন্তা করছিল, আর্জেন্টাইন কিংবদন্তি, ফুটবলের রাজা নামে পরিচিত দিয়েগো ম্যারাডোনাকে প্রথমবারের মতো ঢাকায় আনা যায় কি না। অবশেষে বাফুফে তাদের সেই চেষ্টায় সফল হলো।ম্যারাডোনার এজেন্টের সঙ্গে আলোচনা করে বাফুফে নিশ্চিত হয়েছে, মুজিববর্ষে ম্যারাডোনা ঢাকায় আসবেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আজ এ ঘোষণা দেন।

তবে কবে, কখন ম্যারাডোনা ঢাকায় আসছেন, সেটা নিশ্চিত হয়নি। ১৭ মার্চ থেকে যেহেতু শুরু হবে মুজিববর্ষ। বছরব্যাপী, তথা ২০২১ সালের মার্চ পর্যন্ত চলবে এই বর্ষের কার্যক্রম, এ সময়ের মধ্যেই যে কোনো সময় ম্যারাডোনাকে ঢাকায় আনা হবে। তবে বাফুফে জানিয়েছে, ম্যারাডোনার সুবিধাজনক সময় অনুযায়ী তার আগমনের সময় এবং সূচি ঠিক করা হবে।

শুধু এটুকু জানা গেছে, ‘এক থেকে দুই রাতের বেশি তিনি ঢাকায় থাকবেন না। বাংলাদেশে ম্যারাডোনার যে সফরসূচি থাকবে, তার মধ্যে অন্যতম হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। বাকিগুলো ম্যারাডোনার সফরে সময়ের দৈর্ঘ্য অনুসারে ঠিক করা হবে।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে