সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবু হায়দার রনি জিতাল কুমিল্লাকে

news-image

যদিও শেষ বলে বাউন্ডারি হাকিয়ে কুমিল্লার জয়ের নায়ক আফগান অফস্পিনার মুজিবুর রহমান। তার আগে শেষ ওভারে ১৬ রান দরকার থাকা অবস্থায় দ্বিতীয় ও তৃতীয় বলে যথাক্রমে চার ও ছক্কা হাঁকিয়ে কুমিল্লার হিসেব অনেকটাই সহজ করে দেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি।

কিন্তু তারপরও ম্যাচসেরা ডেভিড মালান, কুমিল্লার ইংলিশ অধিনায়ক। শেষ ওভারটি ছাড়া আজ চট্টগ্রামের বিপক্ষে শেষ দিকে কুমিল্লার হয়ে একাই লড়াই করেছেন অধিনায়ক মালান। তার ব্যাটেই সম্ভাবনার প্রদীপ জ্বলজ্বল করছিল কুমিল্লার।

এ ইংলিশকে থামাতে না পারলে ম্যাচ জেতা যাবে না, কুমিল্লার জয় ঠেকানো সম্ভব না- এ সত্য উপলব্ধি করে ড্রেসিংরুম থেকে বেরিয়ে ডাগআউটে এসে হাত-পা ছুড়ে মাঠে কী যেন অঙ্গভঙ্গি করলেন চট্টগ্রামের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়ে এবারের বিপিএলের বেশিরভাগ ম্যাচেই যিনি মাঠের বাইরে।

ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন ইমরুল কায়েস। স্থানীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করা এ বাঁহাতি টপ অর্ডারের নেতৃত্বে খুব ভালই এগুচ্ছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

কিন্তু আজ (মঙ্গলবার) কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে হ্যামস্টিং ইনজুরিতে আক্রান্ত হয়ে তারও খেলা সম্ভব হয়নি। তাই রিয়াদ ও ইমরুলের অনুপস্থিতিতে দল পরিচালনার দায়িত্বে ছিলেন নুরুল হাসান সোহান। শেষ দিকে তাই সোহানকে নানা পরামর্শ দিচ্ছিলেন রিয়াদ।

এর মধ্যে ম্যাচের ৩৯ আর কুমিল্লার ১৯তম ওভারে ডাগআউটের সামনে দাড়িয়ে বারবার কী যেন বলছিলেন রিয়াদ। টিভির পর্দায় তা দেখানো হচ্ছিল। সবাই দেখছিলেন, হাত-পা ছুড়ে কী যেন বলছিলেন চট্টগ্রাম নিয়মিত অধিনায়ক রিয়াদ। আসলে কী হয়েছিল যে বোলার বদলালেন। বাইরে থেকে কোনো নির্দেশনা এসেছিল কি?

বাইরে থেকে রিয়াদ ভাই আপনাকে কি কোন নির্দেশনা দিচ্ছিলেন? সোহানের ব্যাখ্যা, ‘নির্দেশনা বাইরে থেকে ভেতরে আসেনি তেমন। কিন্তু হ্যাঁ! বাইরেও সবাই উত্তেজিত ছিল, কারণ ক্লোজ একটা ম্যাচ হচ্ছে। আর বার্ল তিনটা ওভার ভাল করেছে, পরে ওর সঙ্গে কথা বলেই…যেহেতু আমাদের হাতে অপশন ছিল, প্লাংকেট ছিল এবং রানারও ওভার ছিল। পরে এজন্য রানাকে নিয়ে আসা হয়েছে।’

ম্যাচের শেষ ওভারে আবু হায়দার রনির উঁচু শটে ক্যাচ উঠেছিল। ডিপ মিড উইকেট থেকে ডানে ছুটে আসা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ওয়াইড লং অনে এসে সেই ক্যাচ ধরতে গিয়ে মিস করে উল্টো চার বানিয়ে দেন। সেই ক্যাচ মিস আর উল্টো বাউন্ডারি হওয়াটাই কি ম্যাচের টার্নিং পয়েন্ট?

জবাব দিতে গিয়ে সোহান স্বীকার করে নেন, ‘ক্যাচটা ধরতে পারলে ৪ রান কম উঠতো। তখন হয়তো সমীকরণ আরও কঠিন হয়ে উঠতো কুমিল্লার জন্য।’

তবে সেটাকেই ম্যাচ হারার কারণ বলে মানতে নারাজ চট্টগ্রামের আজকের অধিনায়ক। তার ভাষায়, ‘সত্যি কথা বলতে এরকম টাফ সময়ে ক্যাচ মিস হলে…. ক্যাচটা ধরতে পারলে হয়ত চারটা রান কম আসত। কিন্তু এটা আসলে ক্রিকেটে হয়। যে কারও কাছ থেকেই মিস হতে পারে। ও (নাসুম) চেষ্টা করেছিল, একটু কঠিনও ছিল। তো আসলে আমাদের একটা খারাপ দিন ছিল। খারাপ জায়গা থেকে ভালো জায়গায় এসে আবার শেষে এরকম একটা ম্যাচ হারলাম।’

প্লাংকেটের শেষ ওভারে রনি যেভাবে মারল তাতে একটু অবাক হয়েছেন কি না? সোহানের জবাব, ‘আসলে এটা হতে পারে। সবার ক্ষেত্রেই হতে পারে ক্রিকেট খেলায়। প্রথম দুই ওভার খুব ভাল করেছিল প্লাংকেট। শেষ দুই ওভার একটু রান দিয়ে দিছে। এক-দুই দিন খারাপ সময় যেতেই পারে। এখান থেকে যে ভুলগুলো হয়েছে সামনে যে কয়টা ম্যাচ আছে গ্রুপ পর্যায়ে সেটা যেন খেলতে পারি।’

সব ম্যাচ জেতা কঠিন এমন লম্বা টুর্নামেন্টে। এই পর্যায়ে এসে খারাপ দিনটা লং রানে ভালো হলো কি না? সোহানের ব্যাখ্যা, ‘এরকম টুর্নামেন্টে মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ। শেষ কয়েকটা ম্যাচে খুব ভালো মোমেন্টাম ছিল এবং আমরা জিতেছি। এখান থেকে হয়তো এই ম্যাচটা জিতলে আমাদের দিকেই মোমেন্টাম থাকত। হয়তোবা পরের ম্যাচে একটু কষ্ট হবে মোমেন্টামটা আমাদের দিকে আনতে। মোমেন্টাম সাথে থাকায় আমরা টানা অনেকগুলো ম্যাচ জিতেছি। আমাদের হার্ডওয়ার্ক করতে হবে পরের ম্যাচে যেন আবার মোমেন্টাম ফিরিয়ে আনতে পারি।’

এ ধরণের টুর্নামেন্টে চাপ থাকে কতটা? উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান বলেন, ‘চাপ আসলে কিছু না। আমার কাছে মনে হয় পেশাদার খেলোয়াড় হিসেবে চাপটা ওভাবেই নিতে হবে। এখান থেকেই ভালো কিছুর সুযোগ থাকে আসলে।’

মাহমুদউল্লাহ রিয়াদ কবে ফিরবেন?

সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাব দিলেন চট্টগ্রামের মিডিয়া ম্যানেজার সাংবাদিক আহমেদ রাকিব। তিনি জানান, ‘ইমরুল কায়েসের শেষ ম্যাচে হালকা একটু হ্যামস্ট্রিংয়ে লেগেছে। আমাদের যেহেতু সুযোগ আছে এ কারণে ঝুঁকি নেয়া হয়নি। আজকে ম্যাচ শুরুর আগেও চেষ্টায় ছিলেন ইমরুল। কিন্তু ব্যথা অনুভব করায় খেলেনি।’

নিজেদের অধিনায়কের ব্যাপারে চট্টগ্রামের মিডিয়া ম্যানেজার বলেন, ‘(মাহমুদউল্লাহ) রিয়াদ অল সেট। কিন্তু ওর ফাইনালি গ্রিন সিগন্যালটা বিসিবির ফিজিও দেবেন। রিয়াদের আগের যে প্রবলেম ছিল সেটা আর নেই। সিলেট পর্ব না হলেও লিগ পর্বের শেষ দুটি ম্যাচে আমরা তাকে আশা করছি খেলবে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী