,

জয় পেলেন ওমর সানী

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা অমিত হাসান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিকুর রহমান লিটনকে হারিয়ে সংগঠনটির এক বছরের জন্য দায়িত্ব পেলেন তিনি। নির্বাচনে অমিত হাসানের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে। অমিত হাসানের প্যানেল থেকে নির্বাচন করেন ওমর সানী। ওমর সানী ৩২৫ ভোত পেয়ে নির্বাচিত হয়েছেন।

অমিত হাসানের প্যানেল থেকে ওমর সানী সাধারণ সম্পাদক হতে পারে এমনটাই গুঞ্জন শোনা গেছে। সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে বিএফডিসির প্রযোজক পরিবেশক সমিতির সভাকক্ষে দুপুর ২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে মধ্য রাতে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মেহেদী হাসান সিদ্দিকী মনির।

সভাপতি নির্বাচন করে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অমিত হাসান। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন,ওমর সানী, পপি, রত্না, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি, আব্দুল্লাহ জেয়াদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর