,

‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’ জিতলেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’ জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর এই পুরস্কার জেতার পর সামাজিক মাধ্যম টুইটারে পরিবারের সঙ্গে একটি ছবিতে উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদো। সেইসঙ্গে পুরস্কারটি জেতায় যারা সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি।

টুইটার হ্যান্ডালে রোনালদো লেখেন, “আরো একবার ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’ গ্রহণ করে সম্মানবোধ করছি। আমার পরিবারের সাথে একটি আবেগপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে অ্যাওয়ার্ডটি। এ অর্জনের জন্য বান্ধবী, চার সন্তান, বন্ধু-বান্ধব, জুভেন্টাস ও জাতীয় দলের সতীর্থ-সবার কাছে আমি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, গত রবিবার দুবাইয়ে জমকালো অনুষ্ঠানে ২০১৯ সালের সেরা ফুটবলারের এই পুরস্কার রোনালদোর হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও এবারের গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা নারী ফুটবলারের পুরষ্কার জিতেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ। আর সেরা কোচের অ্যাওয়ার্ড পান লিভারপুলের কোচ ইয়্যুর্গেন ক্লপ। তাছাড়াও বর্ষসেরা ক্লাব হয়েছে লিভারপুল।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের