,

১৫ বছর বয়সে মায়ের কারণেই ধর্ষিত হন ডেমি মুর

news-image

বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় দুটি চলচ্চিত্র ‘ইনডিসেন্ট প্রপোজাল’ ও ‘ডিসক্লোজার’। তরুণ সেই ডেমি মুরকে নিশ্চয়ই মনে আছে সবার। সম্প্রতি ৫৬ বছর বয়সী এই অভিনেত্রী অবশ্য আলোচনায় রয়েছেন লেখক হিসেবে। নিজ স্মৃতিকথা নিয়ে লেখা ‘ইনসাইড আউট’-এ জীবনের ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা জানিয়েছেন ডেমি মুর।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক টিভি শো ‘গুড মর্নিং আমেরিকা’য় তিনি জানান, একদিন নিজ অ্যাপার্টমেন্টে ফিরে দেখেন এক বয়স্ক মানুষ তাঁর অপেক্ষায় রয়েছেন। এই লোক জানায় তাঁর (ডেমি মুর) মা ৫০০ ডলারের বিনিময়ে তাঁকে বিক্রি করে দিয়েছেন। এরপর সেই ব্যক্তি ডেমি মুরকে ধর্ষণ করেন।

১৫ বছরের সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ডেমি মুর বলেন, ‘ওটা ছিল ধর্ষণ এবং এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। সেই মানুষটির কথায় একটাই প্রশ্ন মাথায় আসছিলো। নিজের মায়ের দ্বারা ৫০০ ডলারে বিক্রি হয়ে গণিকায় পরিণত হতে কেমন লাগছে?’

এ সময় ডেমিকে জিজ্ঞাসা করা হয়, আসলেই তার মা ৫০০ ডলারের বিনিময়ে তাকে বিকিয়ে দেন কিনা? এর উত্তরে ডেমি বলেন, আসলে আমি জানি না। তবে এটি সত্য ঐ ব্যক্তি আমার মা’র পরিচিত ছিলো। আর আমার মায়ের কারণেই ঐ ব্যক্তি অ্যাপার্টমেন্টের চাবি খুলে প্রবেশ করতে পারে।’

এই স্মৃতি কথায় মাদকাসক্ত হয়ে পড়ার কথা, গর্ভপাতের কথা থেকে শুরু করে অনেক বিতর্কিত তথ্য প্রদান করেন ডেমি মুর। বইটিকে নিজের মা ও তিন মেয়ের প্রতি উৎসর্গ করেছেন মার্কিন এই অভিনেত্রী। এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর